নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ মাধ্যমিক শিক্ষা সরকারিকরণসহ ঈদের আগেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ।
বৃহস্পতিবার সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এই দাবি জানান নেতৃবৃন্দ। মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সমিতির সভাপতি বাবু কাশিনাথ সরকারের সভাপতিত্বে আফরোজা রমজান গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন সংগঠনটির কেন্ত্রীয় সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ রমজান আলী, বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ড. মোহাম্মদ ফারুক হোসেন এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পদক শেখ কাওছার আহমেদ।
সম্মেলন মাধ্যমিক শিক্ষা সরকারিকরণসহ ঈদের আগেই শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ মাত্র ২৫% উৎসব ভাতা, ১,০০০ টাকা বড়ি ভাড়া, এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। শিক্ষক-কর্মচারীদের অবসরে যাবার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাসেটর টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক/কর্মচারী টাকা পাওয়ার পূর্বেই অর্থাভাবে বিনা চিকৎসায় মৃত্যুবরণ করেন। তাছাড়া কয়েক বছর যাবৎ কোন সুবিধা না দিয়েই অবসর ও কল্যাণ ট্রাস্টে অমানবিকভাবে শিক্ষক-কর্মচারীদর বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন করা হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কোন বদলী এবং পদোন্নতির সুবিধা নাই। একই কারিকুলামের অধীন সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ণের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বেসরকারি এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য রয়েছে। তাছাড়া বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণের বেতন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণের একধাপ নিচে প্রদান করা হয়। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু স্কুল ও কলেজের শিক্ষকদের চাকরির বয়স পূর্বের মতই রয়েছে। তাই আসন্ন বাজেটে মাধ্যমিক শিক্ষা জাতীয় জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণাসহ বাজেটে প্রয়োজনীয় বরাদ্ধ রাখার জোর দাবি জানান। অন্যথায় আগামী ১১ জুন ২০২৩ থেকে অবিরাম ধর্মঘট পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে মোঃ আনছার আলীকে সভাপতি ও মোঃ বজলুর রহমান সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্যের মানিকগঞ্জ জেলা শাখার কমিটি গঠিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
