নিউজ ডেস্ক।।
আসন্ন পবিত্র ঈদযাত্রায় বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে শুক্রবার (৭ এপ্রিল) থেকে। বিশৃঙ্খলা এড়াতে ঢালাওভাবে টিকিট বিক্রি না করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রথম দিন (৭ এপ্রিল) বিক্রি করা হবে ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল বিক্রি করা হবে ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের টিকিট এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।
একইভাবে ঈদ ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকেট।
এদিকে, ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।
ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে না।
প্রসঙ্গত, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট (১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত) শতভাগ শুধুমাত্র অনলাইন/মোবাইল অ্যাপের মাধ্যমে কেনা যাবে।
টিকিট কিনতে রেলওয়ে টিকিটিং ওয়েব পোর্টাল, ‘Rail Sheba’ অ্যাপ বা যে কোনো মোবাইল থেকে এসএমএস করার মাধ্যমে NID/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
