নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জঃ জেলার শিবালয়ে ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-অসদাচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক-কর্মচারী, ছাত্র-অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার ষাইটঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম শিক্ষক-কর্মচারীদের নামে প্রায়শই কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। তিনি শিক্ষকের সঙ্গে অসদাচরণ ও তাদের নানা হুমকি করছেন। এতে, শিক্ষক-কর্মচারীরা মানসিক চাপের মধ্যে সময় অতিবাহিত করছে। স্থানীয় মন্ত্রী-এমপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন হুমকি দিয়ে মমিনুল শিক্ষক-কর্মচারীদের হেনস্তা করে চলেছে। এর প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিত আবেদন করেছে ভুক্তভোগী শিক্ষক-কর্মচারী।
অভিযোগে আরও বলা হয়, মমিনুল ইসলাম শিক্ষার্থীদের বনভোজনের তহবিল, এসএসসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস ফি, ভর্তি ফরম বিক্রিসহ অন্যান্য খাতের ৩ লাখ ৩০ হাজার টাকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতোয়ার রহমানের কাছ থেকে জোরপূর্বক আত্মসাৎ করেছে। শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সভাপতির এমন আচরণে ও বিদ্যালয়ে জটিলতার সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মমিনুল ইসলাম বলেন, এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
