নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লা থেকে ইতি বেগম (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
ইতি বেগম ওই মহল্লার মানিক শরীফের মেয়ে। তিনি বার্থী ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাশ করেছেন।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, ‘দুপুরে বসতঘরের আড়ার সঙ্গে ইতির ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় পরিবারের সদস্য ও এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বিকালে লাশটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কোনও কারণ জানাতে পারেননি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
