এইমাত্র পাওয়া

রাবির সান্ধ্যকালীন এমবিএ’র ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) আইবিএ-এর পরিচালক অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সান্ধ্যকালীন এমবিএ প্রোগ্রামের ২২তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত ৮ এপ্রিলের পরিবর্তে আগামী ২০ মে, ২০২৩ সকাল ১০:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এমবিএ প্রোগামে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অফিস চলাকালীন সময়ে ভর্তি ফরম উত্তোলন ও জমা প্রদান করতে পারবেন। এছাড়া এই প্রোগ্রামে আগামী ১৭মে আবেদন জমা প্রদানের শেষ সময়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.