এইমাত্র পাওয়া

নরসিংদী’ র বাতিঘর

মোঃ সাইফুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি।।  গতকাল ২৮শে অক্টোবর সোমবার সন্ধ্যায় নরসিংদীর ইতিহাস, অতীত ঐতিহ্য, লোকসংস্কৃতি, জীব বৈচিত্র ও প্রত্মতত্ব সংরক্ষণ এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন, ও মাদকমুক্ত সমাজ গঠণের উদ্দেশ্য নিয়ে এক বর্ণাঢ্য পরিবেশে ”নরসিংদী’ র বাতিঘর” নামে একটি নতুন সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ উপলক্ষে নরসিংদীর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ডঃ মোঃ মশিউর রহমান,অধ্যক্ষ, ইনডিপেন্ডেন্ট কলেজ, নরসিংদী, নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বাবু নিবারন রায়, মাখন দাস, বর্তমান সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব, আলহাজ এ,কে ফজলুল হক,সিনিয়র সহ-সভাপতি, নরসিংদী প্রেস ক্লাব,মাজহারুল পারভেজ, সাধারণ সম্পাদক, নরসিংদী প্রেস ক্লাব, ডাঃ গোলাম দস্তগীর, সাবেক বি,এন, পি সভাপতি, নরসিংদী জেলা শাখা।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন পেশার গুণীজন এই সংগঠনটির আদর্শ ও উদ্দেশ্য তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করেন। আলোচনাসভা শেষে সবার সম্মতিক্রমে জনাব তারেক মোঃ লুৎফর রহমান সরকার, বর্তমান নরসিংদী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদককে ”নরসিংদী’ র বাতিঘর” এর সভাপতি, জনাব মাজহারুল পারভেজকে সাধারণ সম্পাদক ও জনাব মোজাম্মেল হক টিপুকে সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.