সাকিব জামাল
—————————-
ক্রিকেটময় বাংলা কবিতার বিশ্বকবি-
ক্রিকেটবিশ্বে উচ্চ্তা যার আকাশ সমান,
ব্যাটে-বলে তাক লাগানো সব্যসাচী,
বাঘেদের বাঘ- সাকিব আল হাসান।।
শব্দের সাথে শব্দের সুন্দর গাঁথুনি-
কবিতার যেমন মোহময় অলংকার,
রানের সাথে রানের গাথুনিতে-
লেখা নিপুন “ব্যাটিং মহাকাব্য” তার।
সময়ে সময়ে উপমায়-রূপমায়-
কবিতারা যেমন নিত্য নতুন সাজে,
বাহারি ঘুর্ণিতে “বলিং কবিতা” তার-
চলে বীরদর্পে তেমন ক্রিকেট রাজে।
বিশ্বক্রিকেটে হুংকার দেয়া এই বাঘটিই-
বাংলা ক্রিকেটের বিশ্বকবিঃ সাকিব আল হাসান,
ওরই সাফল্যে, ওরই ভালোবাসায়-
লাল-সবুজ পতাকার হোক আরও উঁচু শিরস্ত্রাণ।।
——————
উৎসর্গঃ সাকিব আল হাসানকে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
