এইমাত্র পাওয়া

আপত্তিকর ভিডিও দেখিয়ে ছাত্রীদের জড়িয়ে ধরেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ জেলার সাপাহারে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

এ ঘটনা য়রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীদের অভিভাবকেরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র সাহা তাঁর স্কুলের ছাত্রীদের (বিশেষ করে পঞ্চম শ্রেণির) গায়ে হাত দেয়, জড়িয়ে ধরে এবং বিভিন্ন সময়ে আপত্তিকর ভিডিও দেখিয়ে যৌন হয়রানিমূলক আচরণ করে থাকে। এতে মেয়েরা খুবই আতঙ্কে থাকে। এ কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আশা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় অভিভাবকেরা অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক অবিনাশ সাহা বলেন, ‘এই অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে হেনস্তা করার জন্য কয়েকজন এই অভিযোগ করেছে।’

এ বিষয়ে সহকারী শিক্ষা কর্মকর্তা অসীম সাহা বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর মহিলাবিষয়ক কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যদি সত্যতা পাওয়া যায় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৪/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.