মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘‘বিজয় ফুল’’ তৈরী গল্প ও কবিতা আবৃত্তি,চিত্রাংকন,একক অভিনয়,চলচ্চিত্র নির্মান এবং দলগত দেশাত্মবোধক ও জাতীয় সংগীত প্রতিযোগীতা ২০১৯ইং অনুষ্ঠিত হয়েছে ।
গত (২৯ অক্টোবর) মঙ্গলবার সকাল ৯টা থেকে ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা অনুষ্টান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন,সহকারী শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান,মোঃ রেজাউল ইসলাম,মোঃ নুরুজ্জামান মিয়াসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন প্রমূখ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান উদ্বোধনের পূর্বে মুক্তিযোদ্বা মোঃ আব্দুস সামাদ তার স্বরচিত কবিতা আবৃত্তি করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য নতুন প্রজন্মকে দোয়া ও স্মরণ করার আহবান জানান। প্রতিযোগীতায় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগন অংশ গ্রহন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
