শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দায়িত্বে অবহেলার কারণে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানা। পাশাপাশি তার বিরুদ্ধে অসদাচরণ, অদক্ষতা, চুরি, আত্মসাৎ, তহবিল নিয়ে প্রতারণার অভিযোগও আনা হয়েছে।
রবিবার (২ এপ্রিল) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ওই ভেকসিনেটরকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে একটি অফিস আদেশ জারি করেছেন।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, দায়িত্বে অবহেলার কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, ডিএনসিসির অঞ্চল-৪ স্বাস্থ্য শাখার ভেকসিনেটর কোহিনুর সুলতানাকে উত্তর সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৪৯ এর (ক), (খ), (ঘ) ও (চ) উপবিধি মোতাবেক দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ এবং অদক্ষতা, চুরি, আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে বিধিমালার ৫৫ এর (৪) উপবিধি মোতাবেক তাকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
