নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের এক আবাসিক ছাত্রকে বৈধ সিট থেকে বের করে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিন সদস্যের কমিটিতে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. হেলাল উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া হলের আবাসিক শিক্ষক ড. পার্থ সারথী লস্কর ও সহকারী প্রক্টর শরিফুল ইসলাম জুয়েলকে সদস্য করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ মার্চ লালন শাহ হলে সংঘটিত ঘটনা এবং আবাসিক শিক্ষার্থী মাহাদী হাসানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে লালন শাহ হলের কক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীকে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এরপর গত শনিবার ওই চার ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে হল প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী হাসান ।
অভিযুক্ত চার ছাত্রলীগ কর্মী হলেন পরিসংখ্যান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সিদ্দিক, বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তরুণ, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফাহিম ফয়সাল ও বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাজু। তারা ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের অনুসারী বলে জানা গেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
