এইমাত্র পাওয়া

৩৩ হাজার বেতনে জেলা পর্যায়ে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ এসকেএস ফাউন্ডেশন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গাইবান্ধা জেলার প্রজেক্টে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : প্রজেক্ট অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : টেকনিক্যাল এডুকেশন, অ্যাগ্রিকালচারাল বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ৪৫ বছর। তবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষ হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর গাইবান্ধায় চাকরির আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৩৩০০০ টাকা। টিএ, সাপ্তাহিক ২ দিন ছুটি, মোবাইল বিল, উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ৪ এপ্রিল, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.