এইমাত্র পাওয়া

অভিজ্ঞতা ছাড়াই ব্যাংকে চাকরি, বেতন ২৮ হাজার

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের রিলেশনশিপ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার।

পদের সংখ্যা: নির্ধারিত না।

আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক পাস করতে হবে। তবে পদ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ধরনের অভিজ্ঞতা থাকার দরকার নেই। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ব্যাংকিং সফটওয়্যার মডিউলস ও এমএস অফিসের কাজে পারদর্শী হতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ ‍সুবিধা: মাসিক বেতন ২৮ হাজার টাকা। এক বছর প্রবেশনাল হিসেবে কাজ করতে হবে। এরপর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল, ২০২৩

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.