রাবিতে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইবিএস)-এ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়; পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা; এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিরা এমফিল/পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

বিস্তারিত তথ্যর জন্য বিজ্ঞপ্তি এবং প্রাথমিক আবেদনপত্র www.ru.ac.bd/ibs/ থেকে ডাউনলোড করতে পারবেন আগ্রহীরা। ২০ টাকার ডাকটিকিট সংযুক্ত নিজ ঠিকানাসংবলিত খাম পাঠিয়েও ডাকযোগে সংগ্রহ করা যাবে আবেদনপত্র। পূরণকৃত আবেদনের সঙ্গে ২০০০ (দুই হাজার) টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের অনুকূলে ‘পরিচালক (পরীক্ষা তহবিল), আইবিএস’ নামে বিদ্যমান সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০০২২২৮০৯০ নম্বরে অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে জমা দিয়ে জমা রশিদসহ সব প্রকার পরীক্ষার সনদ ও মার্কস সার্টিফিকেটের সত্যায়িত কপি ও গবেষণা প্রস্তাবনা জমা প্রদান করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.