বাসায় ফিরেছে অষ্টম শ্রেণির নিখোঁজ ৪ ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর মিরপুরে একসঙ্গে নিখোঁজ হওয়া অষ্টম শ্রেণি পড়ুয়া চার কিশোরী বাসায় ফিরেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে তারা মিরপুর ১৩ নম্বরের নিজেদের বাসায় ফেরে।

শুক্রবার (৩১ মার্চ) কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরীদের বাসায় ফেরার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। হঠাৎ কেন তারা নিখোঁজ হয়ে গেলো? দুদিন তারা কোথায় ছিল?

চার বান্ধবীর মধ্যে তিনজন মাদরাসার ও একজন স্কুলের শিক্ষার্থী। তাদের বাসা মিরপুর ১৩ নম্বরে। গত মঙ্গলবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় তারা।

এ ঘটনায় চারজনের অভিভাবক থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। চার কিশোরীই বের হওয়ার সময় বোরকা পরিহিত ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.