এইমাত্র পাওয়া

রাজধানী থেকে একসঙ্গে চার ছাত্রী নিখোঁজ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ রাজধানীর মিরপুর এলাকা থেকে একসঙ্গে চার ছাত্রী নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তারা সবাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বেরিয়ে আর ফেরেনি। রাতে চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জানা যায়, নিখোঁজ চার শিক্ষার্থী মিরপুর ১৩ নম্বর এলাকার বাসিন্দা। চারজনই বান্ধবী। এর মধ্যে তিনজন একটি মাদ্রাসার শিক্ষার্থী। আরেকজন স্কুলে পড়ে।

এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, মঙ্গলবার সকালে মেয়ে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বের হয় বাসা থেকে। দুপুরের পর জানতে পারেন তার মেয়ে মাদ্রাসায় যায়নি। অনেক খোঁজার পর জানতে পারেন মেয়ের আরও তিন বান্ধবী আর ফেরেনি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, চার শিক্ষার্থীর কারও কাছে মোবাইল ফোন নেই। এ জন্য তাদের ট্রেস করা যাচ্ছে না। এ বিষয়ে কাজ করছেন বলে জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.