সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলার চারঘাটে কোচিং করতে গিয়ে বাড়ী ফেরা হলোনা এসএসসি পরীক্ষার্থী মায়েশা আক্তার নামের এক স্কুল ছাত্রীর। বাড়ী ফেরার আগেই বেপরোয়া ব্যাটারি চালিত অটো তার প্রাণ কেড়ে নেয়।

মঙ্গলবার বিকেলে চারঘাট মুংলী-আড়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফকররুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার মুংলী কারিগরপাড়া গ্রামের মিঠুনের মেয়ে মুংলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মায়েশা আক্তার নিজ বাড়ী থেকে মুংলী বাজারে কোচিং করতে যাচ্ছিল। এমন সময় দ্রুত গতিতে আসা ব্যাটারি চালিত একটি বেপরোয়া অটো তাকে ধাক্কা দিলে মায়েশা আহত হয়। পরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংবাদ ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সহপাঠি, শিক্ষক-শিক্ষিকাসহ আশে পাশে শোকে কাতর হয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে অটোটি জব্দ করলেও পালিয়ে গেছে অটো চালক। চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.