নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতির বাইরে স্বতন্ত্র পদ্ধতিতে গ্রহণের সিদ্ধান্তে অনড় রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৮ মার্চ) সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে অনড় থাকার সিদ্ধান্ত হয়।
মিটিং শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া আগামী ৪ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আহ্বানের জন্য ভিসিকে অনুরোধ জানানো হবে বলেও জানান তিনি।
জানা যায়, ইউজিসির মিটিং থেকে ফিরে এসে ভিসি অধ্যাপক ড. শেখ আবদুস সালাম শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি জানান, ইউজিসি থেকে আবারো গুচ্ছের অধীনে পরীক্ষা গ্রহণের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন। এর পরিপ্রেক্ষিতে আজ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির মিটিং ডাকা হয়।
মিটিংয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভা ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের ওপর সম্মান রেখে পূর্বের সিদ্ধান্তে অনড় থাকার সিদ্ধান্ত সর্বসম্মতক্রমে গৃহীত হয়। আগামীকাল (বুধবার) ভিসিকে এ সিদ্ধান্ত জানিয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আহ্বানের অনুরোধ করা হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোর্দ্দার বলেন, যেহেতু আমাদের শিক্ষক সমিতির সাধারণ সভা ও অ্যাকাডেমিক কাউন্সিলে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। তাই আমরা ওই সিদ্ধান্তে অনড় আছি। আর অন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। তাই আগামী ৪ তারিখের মধ্যে ভর্তি কমিটির মিটিং ডাকার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
