শামছুল হক
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি’র (বাসমাশিস) ২০১৯ নির্বাচনে রংপুর অঞ্চলে সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস। তিনি নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। শিক্ষকদের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে বিজয়ী এই শিক্ষক সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
এছাড়া এই নির্বাচনে রংপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সভাপতি ও সহকারী শিক্ষক শফিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
