নিউজ ডেস্ক।।
আগামী ২ নভেম্বর শনিবার বিকালে মহাখালী ব্র্যাক সেন্টার ইনে ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। দারিদ্র বিমোচনে মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রীক ‘স্বপ্ন প্যাকেজ’ প্রাপ্ত কর্মসূচির ১০ উপজেলা থেকে ১০জন মা জাতীয় পর্যায়ের জন্য ‘স্বপ্ন মা সেরা দশ’ নির্বাচিত হয়েছেন। ‘স্বপ্ন প্যাকেজ’ মায়েদের পরিবারের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, মা-শিশুর স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সৌন্দর্য অবস্থা বিবেচনায় মহিলা বিষয় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মসূচীর ১০জনকে নিয়ে ব্যাতিক্রমধর্মী এ মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বেসরকারি সংস্থা ডরপ আয়োজিত অনুষ্ঠানে ‘স্বপ্ন মা সেরা দশ’ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বিজয় মুকুট ও পুরষ্কার তুলে দেয়া হবে।
‘স্বপ্ন মা স্বপ্নের দেশ, আগামী পৃথিবীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানে ‘মা সংসদ’ অধিবেশন তুলে ধরা হবে এবং ভারতের মুকুট বিজয়ী মুম্বাই -এর ইয়োগা বিউটি কুইন, ডরপ’র ‘স্বপ্ন প্যাকেজ’ ব্র্যান্ড এমব্যাসেডর মিজ শ্বেওতা ওয়ার্পে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
