নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে শুরু হয়েছে ৫ দিনব্যাপী কর্মশালা। এই কর্মশালা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
ঢাকার আশুলিয়ার ব্র্যাক সিডিএম সেন্টারে সোমবার (২৭ মার্চ) কর্মশালার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ড. মুহম্মদ জাফর ইকবাল, আবুল মোমেন, ড. স্বরোচিষ সরকার, ড. নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ পাঠ্যপুস্তক সংশ্লিষ্ট লেখকরা।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আমরা পেছনে ফেরত যাবো না, সামনে যাবো। আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম। যার ফলে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না। আমাদের শিক্ষাকে অনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শেখানো, বিশ্লেষণ করতে শেখানো, সবাই মিলে করা—এই সমস্ত কিছু নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শেখানো হবে। শিক্ষার্থীরা এই ব্যবস্থায় ভীষণ খুশি। শিক্ষকদের একটা বড় সংখ্যা খুশি।
কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে উল্লেখ করে দীপু মনি বলেন, এরমধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িত, নোট বই, গাইড বই ব্যবসায় জড়িত এবং কিছু শিক্ষক যারা কোচিং করায় তারা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
