নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের জন্য ভর্তি ও নাম-তালিকাভুক্ত শিক্ষার্থীদের ভর্তি শুরু করেছে। ২১ মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মোট সাতটি অনুষদের ২৭টি বিভাগে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। অনুমতিপ্রাপ্তদের অফিসের একাডেমিক শাখা (প্রশাসনিক ভবনের ৫ম তলা, ২ নম্বর কক্ষ) থেকে ভর্তির নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক ভর্তি সম্পন্ন করতে হবে।
আগামী ৪ মে পর্যন্ত ভর্তির সময় আছে। প্রার্থীরা নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ৫ মে ২০২৩ থেকে ২১ মে ২০২৩ তারিখের মধ্যে প্রোগ্রামে ভর্তি ও নাম-তালিকাভুক্তির কাজ সম্পন্ন করতে পারবেন। অন্যথায় ভর্তির প্রার্থিতা বাতিল হবে।
বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী এমফিল ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে প্রাথমিকভাবে ১ (এক) বৎসরের ছুটি ও ছাড়পত্র (খণ্ডকালীন ব্যতীত) নিয়ে প্রস্তাবিত প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
