দুবাইয়ে পানি কিনেই তিন কোটি জিতলেন বাংলাদেশি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সংযুক্ত আরব আমিরাতে প্রায় তিন কোটি টাকার লটারি জিতেছেন মোহাম্মদ নামে বাংলাদেশের এক প্রবাসী। দুবাইয়ে অনুষ্ঠিত মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র লটারিতে এ টাকা জিতে নেন তিনি। রোববার (২৬ মার্চ) দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহে মাহজুজ সাপ্তাহিক লটারির ১২১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী মোহাম্মদ ১০ লাখ দিরহাম পেয়েছেন, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৬৬৪ টাকা। মোহাম্মদের র‌্যাফেল আইডি নম্বর ছিল ৩২২৮৪৪৫৬।

এ র‌্যাফেল ড্রতে প্রথমবারের মতো পুরস্কার হিসেবে রাখা হয় ১০০ গ্রামের সোনার কয়েন। আর প্রথম ব্যক্তি হিসেবে এই সোনার কয়েন জিতে নিয়েছেন ম্যারি গ্রেস নামের এক ব্যক্তি।

মাহজুজ লটারির নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (বাংলাদেশি টাকায় কোটিপতি) হন। গত সপ্তাহে এক ভারতীয় প্রবাসী এ পুরস্কার জিতেছিলেন। মোহাম্মদসহ মোট এক হাজার ৬৩ জন এ সপ্তাহের পুরস্কার জিতেছেন। এবার দ্বিতীয় পুরস্কার হিসেবে ২০ হাজার দিরহাম করে জিতেছেন পাঁচজন।

এছাড়া এক হাজার ৫২ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে ২৫০ দিরহাম করে পেয়েছেন। সবার পুরস্কারের মূল্য হিসাব করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম।

প্রসঙ্গত, প্রত্যেক সপ্তাহে মাহজুজ লটারির পুরস্কারের পরিমাণ বাড়ছে। তবে লটারিতে অংশ নেওয়ার নিয়ম আগের মতোই রয়ে গেছে। মাত্র ৩৫ দিরহামে মাহজুজের একটি পানির বোতল কিনে সাপ্তাহিক লটারি ও গ্র্যান্ড লটারিতে অংশ নেওয়া যাবে। এর মাধ্যমে যেকোনো অংশগ্রহণকারী গ্র্যান্ড লটারির দুই কোটি দিরহাম কিংবা প্রতি সপ্তাহে ১০ লাখ দিরহাম জিতে নিতে পারেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.