নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারাদেশে তিন বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ী পদে নিয়োগের জন্য রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল উপজেলা/থানার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য প্রার্থীদেরকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর।
আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৩০ মার্চ থেকে এ আবেদন শুরু হবে। আবেদনের শেষ সময় ১৪ এপ্রিল পর্যন্ত। টেলিটকের সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২০ টাকা।
আরও পড়ুন- তিন বিভাগের প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাওয়া যাবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই তিন বিভাগে আবেদনের শেষ সময় ২৪ মার্চ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
