মোঃ নূরুজ্জামান।।
সকাল ১০টায় গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্পন্ন হয়েছে। বিদালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকদের সাথে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় করা হয়। এছাড়া বিদ্যালয়ের এসএসসি-২০২৩ এ মডেল টেস্টে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৩ জন শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কবীর আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ নূরুজ্জামান ও সহকারী শিক্ষক জাহিদুর রহিম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
