ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল

নিউজ ডেস্ক

আগামী ৭ এপ্রিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।

তিনি আরও বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুধু তাই নয়, এবার কাউন্টারে কোনো বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.