এইমাত্র পাওয়া

ম্যানেজার পদে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্টে জনবল নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ওয়াশ প্রোগ্রাম ম্যানেজার
পদের সংখ্যা: নির্ধারিত না

আবেদনের যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং/ ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটাইজেশন বিষয়ে স্নাতক পাস করতে হবে। সঙ্গে পাবলিক হেলথ, ডেভেলপমেন্ট স্টাডিজ, ম্যানেজমেন্ট বা সমমান বিষয়ে মাস্টার্স পাস করতে করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা। প্রার্থীর বয়সসীমা ৩৫-৪৫ বছরের মধ্যে হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। শিশু অধিকার নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিল, মেডিকেল অ্যালায়েন্স, সাপ্তাহিক ২ দিন ছুটি, ইনস্যুরেন্স ও উৎসব ভাতা প্রদান করা হবে।’

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ মার্চ, ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.