কুবিতে ‘ডিবেটর সার্চ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ

 কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর||

সেরা বিতার্কিকের খোঁজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘৪র্থ ডিবেটর সার্চ প্রোগ্রাম-২০১৯’ শীর্ষক আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। প্রতিযোগিতার ফাইনালে তারা হারিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে।

রোববার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে বিতর্কের বিষয় ছিলো, ‘এই সংসদ মনে করে, সংকট স্বাস্থ্যসেবার নয়, বরং স্বাস্থ্য সচেতনতার’। নির্ধারিত এ বিষয়ের পক্ষে সরকারি দলের ভূমিকায় অংশগ্রহণ করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও বিরোধী দলের ভূমিকায় আইন বিভাগ। উভয়দলের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারকরা ৭-০ ব্যালটে আইন বিভাগকে বিজয়ী ঘোষণা করে। ফাইনালে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন আইন বিভাগের শিক্ষার্থী আহমাদুল্লাহ।

প্রতিযোগিতা শেষে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবীর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ টিমের হাতে পুরষ্কার তুলে দেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ১৫টি বিভাগ অংশগ্রহণ করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.