মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে।।
বর্তমান সরকার নারী শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে নারী শিক্ষাকে শহর থেকে গ্রামের তৃনমূল পর্যায়ে পৌছে দিতে কাজ করেছে। এরই প্রচেষ্টার অংশ হিসেবে গত ২৩ অক্টোবর প্রধানমন্ত্রীর ঘোষনার মধ্যদিয়ে ফুলবাড়ীর একমাত্র প্রতিষ্ঠান ফুলবাড়ী মহিলা বি,এম কলেজ এমপিও ভুক্ত হন।
ফুলবাড়ী জয়নগর গড়পিংলাই গ্রামে ৫০ শতক জায়গায় ২০১২ইং সালে কলেজি স্থাপিত করা হয়। ২০১৪ইং সালে কলেজটি একাডেমিক স্বীকৃতি পায়। তারপর দীর্ঘ প্রায় ৫ বছর পর গত ২৩ অক্টোবর ২০১৯ইং তারিখে প্রধানমন্ত্রীর ঘোষনার মধ্যদিয়ে কলেজটি এমপিও ভুক্ত হয়। বর্তমানে কলেজের ছাত্রী সংখ্যা ১৭০জন। কলেজটি ২০১৭ইং সালে পাশের হার ৯০ শতাংশ,২০১৮ইং সালে পাশের হার ১০০ শতাংশ ও ২০১৯ইং সালে পাশের হার ৯৯ শতাংশ।
কলেজে ১টি কম্পিউটার ল্যাব, ১টি ছাত্রী কমনরুম,পাঠদানে ৮টি ক্লাসরুম,১টি শিক্ষক রুম,১টি অধ্যক্ষর রুমসহ মোট ১৩টি রুম রয়েছে।

কলেজের সভাপতি মোঃ আবু তৈয়ব সালাউদ্দিন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি হাওড়,বাওড় ও নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গুরুপ্ত দিয়েছেন। এর কারনে আমার প্রতিষ্ঠানটি মহিলা বি.এম কলেজে হওয়ায় ও একটি কলেজ এমপিও হতে যে সকল শর্ত পূরণ করতে লাগে তার সবটুকুই যথাযথ ভাবে পুরণ করেছি সেকারনে এমপিও ভুক্ত হওয়া সহজ হয়েছে। উদ্দেশ্যপ্রণদিত ভাবে কিছু সাংবাদিক কলেজ ছুটি হবার পর কলেজে গিয়ে কলেজের মাঠে থাকা গরুসহ ছবি তুলে প্রতিষ্ঠানটিকে অযোগ্য প্রমান করার অপচেষ্টা করেছে যা অত্যান্ত দুঃখজনক। আমি এই রুপ মিথ্যা অসত্য বানোয়াট সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,আমার কলেজে কিছুদিন আগে এনটিআরসিএ কর্তৃক ৩জন প্রভাষক বাংলা প্রভাষক ১জন,ব্যবস্থাপনা প্রভাষক ১জন,হিসাববিজ্ঞান প্রভাষক নিয়োগসহ এডহোকে ১জন ,কম্পিউটার শিক্ষক,ইংরেজি শিক্ষক,প্রদর্শক ১জন,অফিস সহকারী ১জন,ল্যাব এসিস্টেন্ট,এম,এল,এস,এস ১জন ও আয়া ১জন রয়েছে। তাঁরা দীর্ঘ ৭ বছর যাবৎ নিজ খরচে এই প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ও অফিস করছে। এই এমপিও হওয়ার মধ্যদিয়ে তাদের কষ্ঠের অবসান হবে বলে আসা করছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
