এইমাত্র পাওয়া

কালীপূজা ও দীপাবলি উৎসব আজ

নিজস্ব প্রতিবেদক :

শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ। কার্তিকের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব।

দুষ্টের দমন ও শিষ্টের লালনের উদ্দেশ্যে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে ধরাধামে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্যামা দেবী শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সংগ্রামের প্রতীক।

দেশের হিন্দু সম্প্রদায় আজ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামাপূজা পালন করছে।

কালীপূজার দিন হিন্দু গৃহস্থরা বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে পরলোকগত পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন।

দুর্গাপূজার মতো কালীপূজাতেও বাড়িতে বা মণ্ডপে মৃন্ময়ী প্রতিমা তৈরি করে পূজা করা হয়। মধ্যরাত্রে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। দেবীকে ছিন্নমস্তকসহ বলির পশুর রক্ত, মিষ্টান্ন, অন্ন বা লুচি উৎসর্গ করা হয়।

বাংলাদেশ জার্নাল/কেআই


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.