বেসরকারি শিক্ষকদের বদলিতে বাড়তি কোন অর্থ বরাদ্দের প্রয়োজন নাই। বদলি কার্যকর হলে শূণ্য পদের সংখ্যাও কমবে না। বরং যুগ যুগ ধরে আটকে থাকা শিক্ষকরা বন্দিদশা থেকে মুক্তি পাবে। প্রাণ খুঁজে পাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। লেখা পড়ার মান বৃদ্ধি পাবে বহু গুনে। নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবে ছাত্র, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান।
দেশে বেসরকারি শিক্ষক সংখ্যা প্রায় ৬ লক্ষ। এযাবৎ কাল বদলি না থাকায় তারা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমান সরকার বেসরকারি শিক্ষকদের ব্যপক দাবির প্রেক্ষিতে সফটওয়ারের মাধ্যমে শুধু মাত্র শূণ্য পদের বিপরীতে বদলি কার্যকর করার কথা ভাবছে । কিন্তু বেসরকারি শিক্ষক সংখ্যা বিচারে শূণ্য পদের পরিমান কম। তাই বদলি ইচ্ছুক বিপুল সংখক শিক্ষকদের বদলির চচাহিদা পূরণে নিম্নোক্ত সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
১। পারস্পরিক মিউচুয়াল বদলি ( জেলা/ থানায়):
এ ক্ষেত্রে দুজন প্রার্থী পরস্পরের সম্মতিতে পরস্পরের প্রতিষ্ঠানে বদলির আবেদন করবেন।
২। নিজ উপজেলায় বদলি :
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলার যেসব শিক্ষক দেশের বিভিন্ন জেলায় চাকরী করেন তারা বদলির আবেদন করবেন। আবেদনকারীদের মধ্যে বয়স/ স্থানীয় ঠিকানা/ শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে প্রার্থী বাছাই করা যেতে পারে। বাকী প্রার্থীদেরকে শূণ্য পদ থাকা সাপেক্ষে পার্শ্ববর্তী উপজেলায় বদলি করা যেতে পারে।
বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লেখক:
মুহাম্মদ জসিম উদ্দিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
