এক শিক্ষিকার ওপর অজ্ঞান পার্টির স্প্রে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত শিক্ষিকাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। হামলার শিকার শিক্ষিকা তাজমুন নাহার (৫০) বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া রাস্তার মোড় এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকা কুমিল্লার দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা মো. হাবিবুর রহমান হাবিবের স্ত্রী।
এ বিষয়ে জানতে চাইলে তাজমুন নাহার জানান, স্কুলের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়কের উপর ওৎ পেতে থাকা অজ্ঞান পার্টির সদস্যরা তার নাকে মুখে স্প্রে করে। এরপর অচেতন করে দুটি স্বর্ণের চুরি ও নগদ টাকা নিয়ে যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগে পুটিয়া সিসিডিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহফুজা আক্তার বকুলের ওপর হামলা চালায় অজ্ঞানপার্টির সদস্যরা। এ মহাসড়কে অহরহ এরকম ঘটনা ঘটছে বলে জানিয়েছেন অনেক ভুক্তভোগী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
