৩৫ বছর করাসহ চার দাবিতে চাকরি প্রত্যাশীরা গণঅনশন শুরু করেছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে গণঅনশন শুরু হয়।
এরআগে গতকাল শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে মহাসমাবশ পালন করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদের ব্যানারে চাকরি প্রত্যাশীরা।
পরিষদের পক্ষ থেকে আজ মুজাম্মেল মিয়াজী ও সুরাইয়া ইয়াসমিন এডুকেশন বাংলাকে বলেন, গতকাল মহাশমাবেশে পুলিশ আমাদের ওপর হামলা করে। লাঠিপেটা করে। ১০ জনকে আটক করে তারা। অবশ্য রাতে তাদের মুক্তি দেওয়া হয়। তারা বলেন, আমরা তো চাকরি চাই না। আমরা চাকরিতে প্রবেশসীমা বাড়ানোর দাবি করছি। বেকার শিক্ষিতদের পকেট থেকে চাকরির পরীক্ষার ফির নাম করে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করছি। তারা বলেন, আমাদের অন্য দাবিগুলো হলো- যে কোনো চাকরির আবেদন ফি ৫০ টাকা থেকে ১০০ টাকা নির্ধারণ করা। নিয়োগ পরীক্ষা জেলা ও বিভাগীয় পর্যায়ে নেওয়া। তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।
বয়স বাড়ানোর বিষয়ে জাতীয় সংসদেও বহুবার আলোচনা হয়েছে। নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশও করেছিল। এ বছরের ২৫ এপ্রিল সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করতে স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে প্রত্যাখ্যাত হয়।
ঐ স্বতন্ত্র সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বর্তমান বয়সসীমাকে সবদিক বিবেচনায় সরকার যৌক্তিক মনে করছে। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব এনে সংসদ অধিবেশনে রেজাউল করিম বলেন, বিশ্বের ১৯২টি দেশের মধ্যে ১৫৫টি দেশে চাকরিতে প্রবেশের বয়স ৫৫ বছর কোথাও কোথাও ৫৯ বছর পর্যন্ত। দেশে এখন শিতি বেকার ২৮ লাখের বেশি।
বেকার পরিবারের জন্য বোঝা। শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন। তাঁদের সে সময় রাজাকার, শিবির, জঙ্গি বানানোর চেষ্টা হয়েছিল। এখন চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর জন্য আন্দোলন করছেন। চাকরি না পেয়ে অনেক যুবক মাদক, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা উচিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
