ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বিন-ই-আমিন,ঝালকাঠিঃ

“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক,জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”  এ শ্লোগানে ঝালকাঠিতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০১৯. দিবসটি পালন উপলক্ষে শহরের পেট্রোল পাম্পমোড়ে বেলুন উড়িয়ে ও কেক কেটে উদ্ধোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। পরে পুলিশ লাইনে এক আলোচনা সভায়   বিশেষ অতিথি ছিলেন বরিশালের ডিআইজি মো. শফিকুল ইসলাম , জেলা প্রশাসক মো. জোহর আলী,জেলা পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো.শাহ আলম, সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির   পৌরসভার মেয়র লিয়াকত আলী,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান সহ আওয়াামী লীগের নেতৃবৃন্দ। জেলার নলছিটি উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান,পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী,ওসি এম শাখাওয়াত হোসেন পিপিএম,মহিলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর,মফিজুল ইসলাম শাহিন,ওয়াহেদ কবির খান,খোন্দকার মজিবুর রহমান প্রমূখ । বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে র‍্যালী শেষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.