জাহাঙ্গীর আলম সেলিমঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (২৬ অক্টোবর) দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় গফরগাঁও থানা কম্পাউন্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০১৯।
র্যালি শেষে থানা কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের একমাত্র যুগ্ম-আহবায়ক আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র আলহাজ্ব এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কেএম এহসান, গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।

র্যালী ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক নানা শ্রেণী -পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
