জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি আবেদন ৫ এপ্রিল শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে।

সোমবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, অনলাইনে ভর্তি আবেদন কার্যক্রম চলবে আগামী ৮ মে পর্যন্ত। প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম চলবে ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। ১ জুন থেকে এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.