অনলাইনে এমপিও আবেদন নামঞ্জুর নিয়ে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনলাইন এমপিও আবেদন নামঞ্জুর আদেশ কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট । একইসঙ্গে এমপিও তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নির্দেশনাও কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ সোমবার রিটকারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির-উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

রিটকারীর পক্ষে মামলাটি শুনানি করেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মনিরুল ইসলাম মিয়া।

তিনি শিক্ষাবার্তা’কে জানান, চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার তামতা দাখিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক পদে মো: শরিফুল ইসলাম কে নিয়োগ প্রদান করা হয়। সম্প্রতি অনলাইনে এমপিও ভুক্তির আবেদন করলেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) হতে উক্ত আবেদনটি নামঞ্জুর করা হয়। উক্ত নামঞ্জুর প্রক্রিয়ায় জনবল কাঠামো অনুসরণ না করায় নামঞ্জুর আদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশনটি দায়ের করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.