ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ  বেকার করো নিরসন দেশের হবে উন্নয়ন, অপেক্ষার সময় শেষ জেগে উঠো বাংলাদেশ” এই শ্লোগানে প্রকল্প স্থায়ীকরণের দাবিতে কুড়িগ্রামে ৩৮ হাজার ন্যাশনাল সার্ভিস কর্মী অবস্থান কর্মসূচি পালন করেছে। অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নেতা-কর্মীরা।

রবিবার (১২ মার্চ) সকাল ৯টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয় থেকে অবস্থান কর্মসূচি শুরু করে কুড়িগ্রামের ৩৮ হাজার ন্যাশনাল সার্ভিস প্রকল্পের কর্মীরা। অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করার হুঁশিয়ারি।

অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিক হাসান রাজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন-ন্যাশনাল সার্ভিস পরিষদের কুড়িগ্রাম সভাপতি কেএম রমজান আলী, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম প্রমূখ।

বক্তারা অবিলম্বে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে কুড়িগ্রামের বেকার সমস্যা নিরসনে ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের ঘোষণা না দিলে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন সহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.