নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাঃ জেলার কলারোয়ায় আগুনে পুড়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মমতাজ সরদার চন্দনপুর ইউনিয়নের ডারকি গ্রামের মৃত সোনাই সরদারের পুত্র। তিনি চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। এছাড়া তার পুত্র শরিফুল ইসলাম যশোর এলজিডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টার দিকে চন্দনপুর হাই স্কুলের পেছনের নিজস্ব বাগানের শুকনা পাতা ধ্বংস করার জন্য এক জায়গায় করে আগুন জ্বালিয়ে দেন। এ সময় অসাবধানতাবশত তার লুঙ্গিতে আগুন ধরে যায়। সে সময় তিনি আগুনে পুড়ে মারাত্মক আহত হলে স্থানীয় এক পল্লী চিকিৎসক ঘটনাটি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় মমতাজ সরদারের।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনেরভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
