এইমাত্র পাওয়া

ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লেন স্কুল শিক্ষক, ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ জেলায় ট্রেনের ধাক্কায় বাদল বিশ্বাস (৩৬) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রবিবার (১২ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার নলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই স্কুলশিক্ষক একই উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের নীলরতন বিশ্বাসের ছেলে ও সিলনা-গুয়াধানা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।

রাজবাড়ী রেলওয়ে থানার পরিদর্শক সোমনাথ বসু জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি ট্রেনের সাথে মোটরসাইকেলচালক ওই শিক্ষকের ধাক্কা লাগে। এতে তিনি ৩০ থেকে ৪০ ফুট দূরে রাস্তার খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.