নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদারে সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী চুড়ান্ত ভাবে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত রাখা প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা দেশের যেকোন (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে।
এদিকে আরেক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীর তথ্যগত কিছু ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।
উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে লিংক ক্লিক করুন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
