সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার লালপুরে শ্যালো ইঞ্জিনচালিত ইটবাহী (কুত্তাগাড়ি) গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শামীম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় ওয়ালিয়া-দয়রামপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম সিংড়া উপজেলার নূর মোহাম্মদ শাহের ছেলে। তিনি ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামের মানজেদ আলীর ভাগিনা ও চকনাজিরনপুর ভোকেশনাল এন্ড বিজনেজ ম্যনেজমেন্টর একাদশ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শামীম তার মামার বাড়ি ওয়ালিয়াতেই থাকতো। সকালে ওয়ালিয়া থেকে তার মামা মানজেদের মোটরসাইকেল নিয়ে ধুপইলে তার মামাতো ভাইকে পেয়ারা দিতে যাচ্ছিলেন। তাকে বহনকারী মোটরসাইকেলটি ফুলবাড়ি পুলিশ ছাউনি এলাকায় পৌঁছাইলে দয়রামপুর দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ইটবাহী (কুত্তাগাড়ি) গাড়ির সঙ্গে যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান।

ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুর রহিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতরে লাশ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ইটবাহী গাড়ি জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে ইটবাহী গাড়ির চালক পলাতক রয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশের প্রাথমিক সুরতাহাল করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.