এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন ইউএনও

ঝিনাইদহ প্রতিনিধি।।
শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ দিতে নিয়মিত এ কাজটি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী। সময় পেলেই তিনি শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাস করেন।

বৃহস্পতিবার উপজেলার ১০৪নং খুলনা বাজার ও ১৪নং সিদ্দি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে অংশ নেন। ইউএনও এর সঙ্গে বসে ক্লাস করায় শিক্ষার্থীদের মাঝে উদ্দীপনা বিরাজ করতে দেখা যায়। এ সময় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পরিচিত হন।

জানা যায়, ইউএনও রাজিয়া আক্তার চৌধুরী একের পর এক স্কুলে আকস্মিক পরিদর্শন, স্বল্প সময়ের ক্লাস, দিক-নির্দেশনা প্রদান, বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের কারণে এখন প্রতিটি স্কুলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে।

তাছাড়া তার সার্বিক কার্যক্রম, নিয়মিত পরিদর্শন ও মনিটরিংয়ের ফলে শিক্ষকদের মধ্যেও এখন ব্যাপক সচেতনতা সৃষ্টি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার একটি সুন্দর ও স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হচ্ছে।

রাজিয়া আক্তার চৌধুরী জানান, এভাবে কাজ করাটা আমার কাছে মনে হয়েছে সময়ের দাবি। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখানো ও সঠিক পথে রাখা আমাদেরই কর্তব্য। সকলের ব্যাপক সহযোগিতা ও সমর্থন পাচ্ছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.