বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডের সাথে জড়িত ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ‘০০৭’ এখন কুষ্টিয়া পুলিশ লাইন এলাকার দেয়ালে দেয়ালে। শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে ইংরেজিতে ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। কোনো কোনো দেয়ালে আবার মানুষের হাসি চিহ্নিত দুটি শূন্য শেষে ইংরেজিতে ৭ লেখা।
শহরের কমলাপুর এলাকাসহ বিশেষ করে পুলিশ লাইনের আশেপাশের দেয়ালগুলোতে এই ‘০০৭’ লেখা শোভা পাচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত দুদিন ধরে হঠাৎ করেই দেয়ালে এই ‘০০৭’ লেখা দেখা যাচ্ছে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে দেয়ালগুলোতে এই ০০৭ লিখে দিয়েছে এ ব্যাপারে কেউ কোনো ধারণা দিতে পারছেন না। তবে অনেকেই ধারণা করছেন বরগুনার ওই আলোচিত হত্যাকাণ্ডের পর ‘০০৭’ নামের ওই ফেসবুক মেসেঞ্জার গ্রুপের নাম ছড়িয়ে পড়ায় স্কুল-কলেজ পড়ুয়া টিনএজার ছেলে বা গ্রুপ দেয়ালগুলোতে এটা লিখে রেখেছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, কে বা কারা এটা লিখেছে এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। বিষয়টি তাদের নজরে আসেনি বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য বরগুনায় প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে রিফাত শরীফ নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের আগের দিন ‘০০৭’ নামের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে। ওই গ্রুপেই কে কখন কী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হবে তার নির্দেশনাও দেয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ীই পরদিন সকালে রিফাতকে কুপিয়ে হত্যা করা হয়।
ওই মেসেঞ্জার কথপোকথনের স্ক্রিনশটে দেখা যায় ঘাতক রিফাত ফরায়েজী আগের দিন রাত ৮ টার দিকে মেসেঞ্জার ‘০০৭’ গ্রুপের সদস্যদের পরের দিন সকাল ৯টায় সরকারি কলেজের সামনে থাকার নির্দেশ দেয়।
বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের নামের সঙ্গে মিলিয়ে এই গ্রুপের নাম রাখা হয় ০০৭। এই ম্যাসেঞ্জার গ্রুপটির নেতৃত্বে ছিলো রিফাত শরীফ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি নয়ন বন্ড। বন্ড অংশটি নয়ন নিজেই নিজের নামের সাথে জুড়ে দেয়। বরগুনার এই হত্যাকাণ্ডের পর পত্র-পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় এই ‘০০৭’ নামের ফেসবুক মেসেঞ্জার গ্রুপের নাম সামনে আসে। এর পর থেকেই দেশব্যাপী আলোচনায় চলে আসে ‘০০৭’ নামের এই ফেসবুক মেসেঞ্জার গ্রুপের।
এদিকে মঙ্গলবার ভোরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
