এইমাত্র পাওয়া

যেকারণে ৬ শিক্ষক-কর্মচারীকে ঢাকা বোর্ডে তলব

নিজস্ব প্রতিবেদক।।

৬ জন শিক্ষক-কর্মচারীকে তলব করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আপিল আরবিট্রেশন কমিটি। এ কমিটির সভায় তাদের তলব করা হয়েছে। আগামী ১৯ মার্চ (রোববার) সকালে আপিল এন্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। বাদী-বিবাদী হিসেবে তাদের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

ঢাকা বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির সঙ্গে তলব করা ৬ শিক্ষক-কর্মচারীর নামের তালিকা প্রকাশ করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ।

জানা গেছে, আগামী ১৯ মার্চ (রোববার) সকাল ১০টায় ঢাকা বোর্ডের সভা কক্ষে আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ৬ শিক্ষক-কর্মচারীর শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য তাদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

যে ৬ জন শিক্ষক কর্মচারীকে তলব করা হয়েছে তারা হলেন,টাঙ্গাইলের গোপালপুরের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস সহকারী মো. মাহমুদুল হাসান, মুন্সীগঞ্জের শ্রীনগরের রুসদী উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত অফিস করণিক বিজয় কুমার মুখার্জী , ধামরাইয়ের যাদবপুর বি এম স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. আলী হায়দার, গাজীপুরের ঘাগটিয়ার আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজের বরখাস্তকৃত প্রভাষব শিল্পী আক্তার, নারায়ণগঞ্জের রূপগঞ্জের নবকিশলয় হাই স্কুল অ্যান্ড কলেজের বরখাস্তকৃত সহকারী প্রধান শিক্ষক আখতারুননেছা, এবং টাঙ্গাইল সখিপুরের নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত নিরাপত্তা কর্মী মো. আরিফ খান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.