নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, গত বছর হজের ব্যাপারে সাংবাদিকরা ভালো বা মন্দ কিছুই বলেনি। তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভালো হজের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ করেছেন তারা বলেছেন, গত বছরের মতো হজ অতীতে হয়নি। তবে জানি না এ বছর কী হবে।
বুধবার (৮ মার্চ) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নেতারা উপস্থিত ছিলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে মো. ফরিদুল হক খান বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
