এইমাত্র পাওয়া

বিদেশি প্রতিষ্ঠানের হয়ে জেলা পর্যায়ে চাকরি, বেতন ৪৭ হাজার

শিক্ষাবার্তা ডেস্কঃ অ্যাকশনএইড বাংলাদেশ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ইন্সপিরেটর। পদের সংখ্যা : ৩টি। আবেদন যোগ্যতা : স্নাতক পাস। তবে একাডেমিক পর্যায়ে ভালো ফলাফল থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ক্যাম্পেইন করার কাজে দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের গুণবালী থাকতে হবে। মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। মানুষকে কাজে অনুপ্রেরণা দেওয়ায় পারদর্শী হতে হবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চূড়ান্ত নিয়োগের বাগেরহাট, বরগুনা, চট্টগ্রাম, ঢাকা, কুঁড়িগ্রাম ও সাতক্ষীরা জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

মাসিক বেতন : ৪৭.৭৫২ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৬ মার্চ, ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.