এক রাজ বাড়ীতে হাসু ও রাসু নামে ২ জন কর্মচারী ছিল। ২ জনের শিক্ষাগত যোগ্যতা প্রায় সমান। তবে হাসুর বেতন ১০ হাজার আর রাসুর বেতন ৩ হাজার। এভাবে কিছুদিন কেটে গেল। এখন বেতন বাড়ার পালা। হাসু আরজ করল “মহারাজ ! আমার ছেলে মেয়ে ও পরিবার নিয়ে খু-উ-ব কষ্টে দিন কাটে। আরো মাসে ৮ হাজার টাকা ঋণ করে চলি। তাই আমার বেতন……….”
রাসু আরজ করে ” মহারাজ ! আমার খুব কষ্টে দিন কাটে। বেশিরভাগ সময় পান্তা ভাত খাই কখনো কচু,কলমি ও শাক। তাই আমার বেতন……..”
সিদ্ধান্ত নিয়ে হাসুর বেতন দ্বিগুণ করা হয় আর রাসুর বেতন আগের মতোই। রাসু আরজি করলে মালিক বলে ” তোমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা আছে, কিন্তু হাসুর তো সে ক্ষমতা নেয়, কাজেই…..”।
মাননীয় প্রধানমন্ত্রী! স্বাধীন দেশে এ ধরনের বৈষম্য মোটেই কাম্য নয়। তাই দয়া করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষকে স্মরণীয়-বরণীয় করে রাখতে আপনার পিতার স্বপ্ন সুখী-সমৃদ্ধ, শোষণহীন, বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে টিউশন ফিস সরকারী কোষাগারে জমা নিয়ে অনতিবিলম্বে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ করবেন বলে আমরা আশাবাদী।
লেখক-
– ড. মোঃ শরিফুল ইসলাম
লেকচারার, আইসিটি
দুবাগ স্কুল এন্ড কলেজ
বিয়ানীবাজার, সিলেট।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
