এইমাত্র পাওয়া

গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস উৎযাপন

রফিকুল আলম বকুল মেহেরপুর প্রতিনিধি ।।
” ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,
জেন্ডার বৈষম্য করবে নিরসন ”
এই প্রতিপাদ্যে গাংনীতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস । এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি  শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহি অফিসার রনি খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভুমি ) নাজির হোসেন শামীম, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শফিকুল আলম , বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,জাতীয় পাটির জেলা সভাপতি আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী প্রেসক্লাবের পক্ষে শিক্ষাবার্তা.কমের সাব-এডিটর রফিকুল আলম বকুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেল, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা,বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের নারগিস সুলতানা নির্জনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা নারী দিবসের ইতিহাস, তাৎপর্য নিয়ে মুল্যবান বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক বলেন, নারীর ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ উদ্যোগ ও কাজের কথা উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন,বিভিন্ন নিয়োগ পরীক্ষা, একাডেমির পরীক্ষা সহ সকল ক্ষেত্রে নারীদের সফলতার কথা উল্লেখ করেন।বল সংসদে নারী আসন,জেলা পরিষদ উপজেলা পরিষদ সহ সকল ক্ষেত্রে নারীদের সফলতার কথা তিনি উল্লেখ করেন তিনি। তিনি নারীদের যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আহবান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.