এইমাত্র পাওয়া

মাত্র ৬ মাসেই কুরআনের হাফেজ শিশু মোহাম্মদ

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গাঃ নয় বছর বয়সে হাফেজ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার শিশু মোহাম্মদ। তাও আবার মাত্র ৬ মাস হিফজ পড়েই পবিত্র কুরআন আত্মস্থ করেছেন মোহাম্মদ। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মাওলানা আনওয়ার হোসেনের ছেলে মোহাম্মদ।

কুষ্টিয়া সদরের জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ।

মঙ্গলবার (৭ মার্চ) মোহাম্মদের বাবা ও জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আনওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিয়া ইসলামিয়া আইলচারা মাদরাসার হিফজ বিভাগ থেকে শিক্ষক হাফেজ আশিকুর রহমানের কাছে সে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে।

মোহাম্মদের বাবা মাওলানা আনওয়ার হোসেন বলেন, মোহাম্মদ খুব শান্ত মেজাজের। প্রতিদিন ১০ পৃষ্ঠা করে মুখস্থ শোনাত। তার অসাধারণ মেধাকে যেন সুন্দরভাবে কাজে লাগায় সেজন্য আমি তাকে বলেছিলাম- তুমি ছয় মাসে হাফেজ হলে তোমাকে ওমরাহ করাব। ও সেটা পেরেছে। আলহামদুলিল্লাহ।

কবে তাকে ওমরাহ করাবেন- এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদের বাবা বললেন, ‘ইনশাআল্লাহ খুব শিগগিরই।’

মোহাম্মদের শিক্ষকদের ‘উপহার’ও দেবেন বলে জানালেন তারা বাবা মাওলানা আনওয়ার হুসাইন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.